সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

রাজাপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের টিমের উপর জেলেদের হামলা আহত ৬ থানায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ রাজাপুরে বিষখালী নদীতে ইলিশ রক্ষা অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে উপজেলা সমাজসেবা কর্মকতা, দু’জন আনসার সদস্যসহ ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশত জেলের নামে রাজাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রাজাপুর উপজেলার উত্তর পালট গ্রামে বিষখালী নদীতে মঙ্গলবার রাতে মা ইলিশ সংরক্ষণ মোবাইল টিমের উপর হামলার ঘটনা ঘটে। হামলা ঘটনার পরদিন বুধবার ১ লা নবেম্বর সকালে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ বাছাড়।

এ মামলায় এজাহার নামিয় আসামীরা হলো, মো. সালাম হাওলাদার (৩৫), মো. শাহজালাল খান (৩৮), মিজান হাওলাদার (৩৮), সালাম বেপারী (৩২), মো. জসিম হাওলাদার (৩২),।মো. সুমন হাওলাদার (১৮), ইয়ামিন মোল্লা (৩২), সোহাগ মোল্লা (২৬) এবং। মো. বাদল হাওলাদার (২৮)। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলক চন্দ্র রায়।

মামলায় প্রায় অর্ধশত জেলেকে আসামী করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল বলেন, ‘আমি পালট এলাকায় বিষখালী নদীতে একটি অভিযান পরিচালনা করি। এসময় অবৈধ জাল ও মা ইলিশ ধরার কাজে ব্যবহৃত নৌকা আটকের চেষ্টা করি। তখন প্রায় অর্ধশত জেলেরা আমাদের উপর হামলা চালায়।

তাদের এলোপাথারী হামলায় মৎস্য অফিসের ফিল্ড অফিসার কমলেশ বিশ্বাস, সমাজসেবা অফিসের গালুয়া ইউনিয়ন সমাজকর্মী জাকির হোসেন, আনসার সদস্য কবির সিকদার, স্বপন সিকদার, ট্রলার চালক নজরুল, সহকারি শামিম এবং আমি নিজে আহত হই। আমরা সকলে রাতে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় বাদির দায়ের করা এজাহার আমলে নিয়ে ০৯ জনের নামে এবং ৩৫ জন অজ্ঞাত পরিচয়ে আসামী করে মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের টিমের উপর জেলেদের হামলা আহত ৬ থানায় মামলা

আপডেট সময় : ১২:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩