সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে মেম্বারের নামে অপর মেম্বারের সাইবার আইনে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে সাধারণ সদস্যসহ (মেম্বার) সাংবাদিকের নামে সাইবার আইনে মামলা করেছেন একই ইউনিয়নের সংরক্ষিত সদস্য। রোববার (২৩ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি।

মামলায় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যসহ এক সাংবাদিককে বিবাদী করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক নালিশি অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিবাদীরা হলেন- ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাহবুবুর রহমান সিকদার ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি খান মাইনুদ্দিন।

নালিশির বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান সিকদার সরকারি বরাদ্দের অর্থ, চাল ও গম কালোবাজারে বিক্রি এবং আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দেন সংরক্ষিত সদস্য লিপি। এতে ইউপি সদস্য ক্ষুব্ধ হয়ে মান-সম্মান, ইজ্জত নষ্ট করার উদ্দেশ্যে ফেসবুক ও অনলাইন মিডিয়ায় তার অশালীন ছবি এবং মিথ্যা ধূমপানের ভিডিও ভাইরাল করেন।

তিনি মাদকাসক্ত ও ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে ধূমপান করেন বলে প্রচার করেছেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচার করায় সাইবার অপরাধ আইনে মামলা করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক খান মাইনুদ্দিন বলেন, এ ঘটনার সঙ্গে আমি জড়িত না। তারপরেও কেন আমাকে অভিযুক্ত করা হয়েছে আমি জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মেম্বারের নামে অপর মেম্বারের সাইবার আইনে মামলা

আপডেট সময় : ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩