সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুজনকে এক বছরের জেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই জেলেকে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার(২০অক্টোবর) সকাল ৭টায় উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল হোসেনের ছেলে ফজলে রাব্বি(২৮) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শাকবুনিয়া এলাকার মো. হেয়ামেত মোল্লার ছেলে মো.রফিকুল ইসলাম(৩০)।

এসময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও চার কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ ইয়াতিমখানায় বিতরন করা হয়েছে এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোন ছাড় দেয়া হবে না। মৎস্য সংরক্ষন-১৯৮৫এর বিধিমালা অনুযায়ী তাদের দুজনকে একবছর করে জেল প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপনক্রান্তি ঘোস বলেন আমাদের ঝালকাঠি জেলার মা ইলিশ রক্ষার অভিযানে চার উপজেলায় ২৪ ঘন্টা বিভিন্ন নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি।
বেশিরভাগ মৌসুমী জেলেরা মা ইলিশ হত্যা করছে ।

আমাদের জেলায় শুক্রবার ২০ শে অক্টোবর পর্যন্ত মোট ৫০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১১৩ টি অভিযানে ৭৬ কেজি ৫০০গ্রাম মা ইলিশ ও ১৭ লক্ষ ৫ হাজার ৭শত মিটার জাল জব্দ করা হয়েছে।যার বাজার মূল্য ৩৫ লক্ষ ৮৪ হাজার টাকা ।
৬ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ও ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুজনকে এক বছরের জেল

আপডেট সময় : ০৯:৩৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩