সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

নলছিটিতে ২ জেলের এক বছর করে কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ অক্টোবর) দিনগত রাত ২ টার দিকে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন- নলছিটি উপজেলার ইশ্বরকাঠি এলাকার মৃত বারেক হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৭) ও রংপুরের শিবপুর এলাকার আব্দুস সালামের ছেলে শুভ (২৩)।

ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, সুগন্ধা নদী থেকে অভিযান পরিচালনা করে দুই জেলেকে আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি বলেন , সুগন্ধা নদীর বহরমপুর এলাকায় নদীতে জাল ফেলে নৌকা নিয়ে অবস্থান করছিল ওই দুই জেলে। এ সময় তাদের আটক করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ঝালকাঠি জেলায় প্রথম দুইজনের কারাদণ্ড দেওয়া হয়েছে।আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার পরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। নলছিটিতে অভিযান চলাকালে কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে ২ জেলের এক বছর করে কারাদণ্ড

আপডেট সময় : ১০:৫৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩