সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

স্বরূপকাঠিতে দুটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহারাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ মানবিক সহায়তার হাত প্রসারিত করে স্বরূপকাঠিতে দুই দিনের ব্যবধানে দুটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন। সোমবার সন্ধ্যায় তিনি স্বরূপকাঠিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা দুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় মো. মহিউদ্দিন মহারাজ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আমি খুবই মর্মাহত। বিপদের দিনে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমার সাধ্যমত আপনাদের কিছু আর্থিক সহায়তা দিয়েছি। বঙ্গবন্ধু কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক অসহায় মানুষের পাশে থাকেন। সরকারের পাশাপাশি আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল হক,উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ্ মজুমদার, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির, স্বরূপকাঠী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন পারভেজ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মো. নজরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত,গত শুক্রবার রাতে স্বরূপকাঠী-বরিশাল বাসষ্ট্যান্ড মার্কেটে সংঘটিত এক অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান এবং রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে স্বরূপকাঠি পৌর সভার ৪নং ওয়ার্ডের জগন্নাথকাঠী এলাকায় অগ্নিকান্ডে ৯টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
উল্লেখ্য মো. মহিউদ্দিন মহারাজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- স্বরূপকাঠি) আসনে আওয়ামী লীগের নৌকার টিকিট প্রত্যাশী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বরূপকাঠিতে দুটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহারাজ

আপডেট সময় : ১১:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩