সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

নিখোঁজ হওয়া ১১ বছরের শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
মা থাকেন বিদেশে, বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছেন ঢাকায়। ছোট থেকেই নানির কাছে কষ্টে বড় হয়েছে ১১ বছরের শিশু তাইয়েবা । তাই বাবা মা না থাকায় মনে কষ্ট নিয়ে বাড়ি থেকে চলে গেছিল বরিশালে। সেখানে গিয়ে একটি বাসা বাড়িতে কাজ শুরু করে ওই শিশু।

নয়দিন আগে বাড়ি থেকে চলে যাওয়া নিখোঁজ তাইয়েবা (১১ ) কে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নলছিটি থানা পুলিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর ) রাতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

তাইয়েবা আক্তার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের আক্তার হোসেন খানের মেয়ে।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে তাইয়েবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে ওই শিশুর নানী গত ২৭ সেপ্টেম্বর নলছিটি থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। পরে পুলিশ বরিশাল আলেকান্দার কালুশাহ সড়কের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসান জানান , শিশুটি নিজেই আক্ষেপ নিয়ে বাড়ি থেকে বরিশালে চলে গেছিল। পরে সেখানের একটি বাসায় গিয়ে কাজ শুরু করে। পরে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল থেকে শিশুটি উদ্ধার করেছি।

শিশুটির নানি নুরজাহান বেগম বলেন, আমার নাতনি তাইয়েবা ৯ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ নলছিটি থানা পুলিশের মাধ্যমে খুঁজে পেলাম। পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, নিখোঁজ ডায়েরির ৪ দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার নানির কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিখোঁজ হওয়া ১১ বছরের শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

আপডেট সময় : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩