সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দেশে ক্যাসিনো বা অবৈধ জুয়া নিয়ে তোলপাড় সৃষ্টির আগে এ ব্যাপারে কোনো গণমাধ্যম কেন সংবাদ প্রচার করেনি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি দেশে ক্যাসিনো বা অবৈধ জুয়া নিয়ে তোলপাড় সৃষ্টির আগে এ ব্যাপারে কোনো গণমাধ্যম কেন সংবাদ প্রচার করেনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বলেছেন, ‘ক্যাসিনোর এত আধুনিক যন্ত্রপাতি দেশে এসেছে, এতকিছু হলো আপনারা (সাংবাদিকরা) কেউ খবর রাখলেন না? কেউ খবর পেলেন না? কখনো কেউ একটা নিউজ করলেন না? কীভাবে হয় এগুলো?’

মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ন্যাম সম্মেলনে যোগদান উপলক্ষে আজরবাইজানে চার দিনের সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো নিয়ে আপনারা (সাংবাদিকরা) কেউ কখনো নিউজ করেননি। কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র একজন এটা নিয়ে নিউজ করেননি, যে বাংলাদেশে এমন ক্যাসিনো খেলা হয়।’

এসময় কেউ একজন নিউজ হয়েছে জানালে প্রধানমন্ত্রী বলেন, ‘নো’ ‘নো’ কোথাও আমি নিউজ পাইনি। কোথাও আমি নিউজ দেখিনি। ক্যাসিনো সম্পর্কে কেউ কখনো নিউজ দেননি।

বিবিসি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো খেলার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে তো আর ক্রিকেট বোর্ডের সম্পর্ক না। হয়ত একজন ছিল। সে রকম যদি আপনাদের সাংবাদিকদের মধ্যেও খোঁজ করা যায় দুই একজনকে পাওয়া যেতে পারে। ভবিষ্যতে যদি পাই তখন কী করব আমাকে বলেন? সেটাও তো আপনাদের ভাবতে হবে। আমার কথা রুঢ হলেও এটা বাস্তবতা।’

অপরাধ করে কখন কে কীভাবে ধরা পড়ে যায় ঠিক নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যে ধরা পড়েছে তার সঙ্গে কিন্তু বোর্ডের সম্পর্ক না। আর সে যে বহাল তবিয়তে আছে তাও কিন্তু না। তাকে ধরা হয়েছে। ক্যাসিনো নিয়ে আপনারা (সাংবাদিকরা) কেউ কখনও নিউজ করেন নি। কোন সাংবাদিক, কোন সংবাদপত্র একজন এটা নিয়ে নিউজ করেননি যে বাংলাদেশে এমন ক্যাসিনো খেলা হয়।’

‘আমি যখন এখন প্রশ্ন করি আপনারা এত খবর রাখেন এ রকম আধুনিক আধুনিক যন্ত্রপাতি এসে গেছে, এতকিছু হলো আপনারা কেউ খবর রাখলেন না?’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খুঁজে বের করিয়েছিলাম; আমি অভিযান করিয়েছি এতে কোনো সন্দেহ নেই। কারণ আমি অকপটে স্বীকার করছি। আমার কাছে যেকোনোভাবে যখন খবর আসছে আমি সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং যাকে দিয়ে করালে ভালো যথাযথ হবে তাকে দিয়ে করিয়েছি।’

আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এ রকম একটা বিষয় দেশে ঘটে যাচ্ছে নীরবে আর আমাদের এত মিডিয়া কেউ খবর প্রকাশ করল না। এত চ্যানেল কিন্তু কোন চ্যানেল একটা সংবাদ দিতে পারলেন না। সেই জবাব কি আপনার জাতির কাছে দিতে পারবেন বলে প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি জানি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তাহলে আপনার কাকে দোষ দেবেন? ধরব আমরা আর প্রশ্নও করবেন আমাদের এটা তো হয় না? বরং আপনারা এখন খুঁজে বের করে আমাদের সাহায্য করেন কোথা কী পাওয়া যায়। এত বড় ঘটনায় কীভাবে সবাই নীরব ছিল হোয়াই? কী কারণে? কারণটা কী? মানুষ যখন কোনো অপরাধের সঙ্গে জড়ায় মনে করে আর কেউ জানবে না। কিন্তু ধরা কোনো না কোনোদিন তাকে পড়তে হয়, এটা হলো বাস্তবতা। আমরা চাচ্ছি দেশটা শান্তিপূর্ণভাবে চলুক। দেশের উন্নতিটা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে ক্যাসিনো বা অবৈধ জুয়া নিয়ে তোলপাড় সৃষ্টির আগে এ ব্যাপারে কোনো গণমাধ্যম কেন সংবাদ প্রচার করেনি।

আপডেট সময় : ০৭:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯