উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরের সাতলায় যুবদল কর্মী কাওছার হাওলাদার হত্যাকান্ডের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আলামদী গ্রামের ফরিদ মোল্লার পুত্র সজল মোল্লা, শামীম মোল্লা , মোবারক মোল্লার পুত্র তরিকুল ইসলাম, মুলাদী থানার দড়িচর গ্রামের মনির হোসেনের পুত্র সোহাগ গোপালগঞ্জের কাশিয়ানী থানার জাহিদ শেখের পুত্র সাগর শেখ ,গেপালগঞ্জের ভুমদিয়া গ্রামের হাচান শেখের পুত্র হাসিব শেখ ও হাবিব শেখ,বরগুনা জেলার পাথরঘাটার মানিক খালী গ্রামের মালেক হাওলাদারের পুত্র মাহাবুবুর রহমান,ভোলার বোরহানউদ্দিন থানার বাটামারা গ্রামের লোকমান হাকিমের পুত্র শরীফ হোসেন। খুনিরা ঢাকা থেকে মাইক্রোবাসে পশ্চিম সাতলা এলাকায় এসে
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে কাওছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পুনরায় ঢাকায় পালিয়ে যাওয়ার পথে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের উজিরপুর থানায় সোপর্দ করা হয়।





















