চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
চুয়াডাঙ্গায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
- আপডেট সময় : ০২:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর হাতে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ এক চোরাকারবারী গ্রেফতার হয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার গোবিন্দহুদা গ্রামের মোঃ হারুনুর রশিদের স্ত্রী শরিফা খাতুন (৩৫)কে আটক করে।
পরে তার কাছে থাকা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্দার হয়।
এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
























