গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে কালকিনি স্বেচ্ছাসেবক দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ
গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে কালকিনি স্বেচ্ছাসেবক দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে মাদারীপুরের ৩ আসনের সংসদ সদস্যের দিকনির্দেশনায় কালকিনি স্বেচ্ছাসেবক দলের কর্মীরা উৎস থেকে উত্তরণের পথে সরকার , এই স্লোগানকে সামনে রেখে।
কালকিনি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে আজ,রবিবার বিকেলে মজিদ বাড়ি ভুরঘাটা ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে ব্যবসায়ীদের মাঝে এবং জনগণের হাতে লিফলেট তুলেদেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য নেতা কর্মীরা।সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন বক্তারা বলেন বর্তমান সংকট মোকাবিলায় সরকার তাৎক্ষণিকভাবে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি গ্যাস উৎপাদন ও আমদানি অবকাঠামো সম্প্রসারণে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েছে। সরকারদলীয় নেতারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের কারণে বাংলাদেশের গ্যাস ও বিদ্যুৎ খাতে সংকট দেখা দিয়েছে। তবে বর্তমান সরকারের সঠিক পদক্ষেপের মাধ্যমে এই সংকট খুব দ্রুত নিরসন হবে। এই লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কালকিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নাজমুল ইসলাম সহ অসংখ্য স্বেচ্ছাসেবক দলের নেতারা।




















