আলমডাঙ্গায় চায়ের দোকানের তর্কবির্তকে যুবককে পিটিয়ে হত্যা
আলমডাঙ্গায় চায়ের দোকানের তর্কবির্তকে যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চায়ের দোকানের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডের সামনে একটি চায়ের দোকানে নওদা বন্ডবিল গ্রামের রেজাউল হকের বড় ছেলে এমদাদুল হক(২২) বন্ধুদের নিয়ে গল্প করছিল।এসময় স্থানীয় মজনু খন্দকারের ছেলে নাইস খন্দকারের সাথে তর্কবির্তকে জরিয়ে পড়ে। একপর্যায়ে নাইস তাকে মারধর করার চেষ্টা করলে এমদাদুল নিজেকে বাঁচাতে দৌড় দেয়। তবে কিছুদূর যাওয়ার পরই সে মাটিতে পড়ে যায়। এ সময় নাইস পেছনে এসে হাতে থাকা একটি লাঠি দিয়ে এমদাদুলের মাথায় সজোরে আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এছাড়া অভিযুক্ত নাইসকে গ্রেপ্তার করেছেন।
























