সংবাদ শিরোনাম ::
রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে জেলেদের নিয়ে মতবিনিময় সভা বাবুগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধ ফলন্ত ধানক্ষেতে আগাছা নাশক প্রয়োগ; নিঃস্ব কৃষকের বুকফাটা আর্তনাদ, থানায় অভিযোগ ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে ৪ টি স্বর্ণের বারসহ আটক১ নলছিটিতে চালককে ধাক্কা দিয়ে অটোরিকশা ছিনতাই, আটক ২ বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বিষখালী নদীতে এক অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। সোমবার (১২ অক্টোবর) রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে বিষখালী নদীতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
​অভিযানকালে সুগন্ধা ও বিষখালী নদীর সীমানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ওই দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
​দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানিপুর গ্রামের মো: মান্নানের ছেলে মো: সুমন (৫৫) এবং একই গ্রামের মো: হানিফ মিয়ার ছেলে মো: রাজীব হোসেন (৪৫)।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিষখালী নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ শিকার রোধে এবং সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনি কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

রাজাপুরে বিষখালী নদীতে মোবাইল কোর্ট: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২ জেলের কারাদণ্ড

আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬