সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, আদি ইসলামিয়া মিষ্টান্নকে ২০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে ৪ জুয়ারি আটক ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা ​নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার কাঠালিয়ায় কোটি টাকার ব্রিজে কাঠের সাটারিং! তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা ও ভিডিও চিত্র ধারণের অভিযোগ মিথ্যা চাঁদাবাজি মামলায় বরগুনার সাংবাদিক আসাদ সবুজের জামিন ঝালকাঠিতে গভীর রাতে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে যুবদল নেতাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ২০ পিছ ইয়াবা উদ্ধার আদালত চত্বরে ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক, সাময়িক বরখাস্ত প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

ঝালকাঠিতে গভীর রাতে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি শহরে গভীর রাতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধের ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আজ) সকাল ১১টায় ঝালকাঠি সদর হাসপাতালের সামনে ‘ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাতে হঠাৎ কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে জরুরি ওষুধ ও পরীক্ষার জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও দুর্ভোগ লাঘবে গভীর রাতেও শহরের নির্দিষ্ট কিছু ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার জোর দাবি জানান তারা।
ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন বিরন এবং ৬ নম্বর বাসন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাইম খানসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবিষয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কে এম জহিরুল ইসলাম বাদল বলেন, “আমাদের হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা হয় না, তাই বেশিরভাগ টেস্ট আমাদের মাধ্যমেই করতে হয়। দুঃখের বিষয় হলো, আমাদের কিছু লোককে অযথা দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। মাননীয় জেলা প্রশাসন যদি নির্দেশ দেন, তবে আমরা রাতেও প্রতিষ্ঠান খোলা রাখতে প্রস্তুত। আমরা মূলত জনগণের সেবা দিতেই কাজ করতে চাই।”
এ বিষয়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি সৈয়দ সালাউদ্দিন ফেরদৌস বলেন, “আমরা ১ লা অক্টোবর থেকে শহরের দুটি দোকান সারা রাত খোলা রাখার ব্যবস্থা করেছি। এ বিষয়ে বিভিন্ন স্থানে লিফলেটও সাঁটানো হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে শহরে মাইকিং করে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে।” তিনি আরও জানান, বর্তমানে পূর্ব চাঁদকাঠি এলাকার আয়েশা ফার্মেসি ও সাধনার মোড়ের মাইসা মেডিকেল হল রাতে খোলা থাকছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গভীর রাতে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে গভীর রাতে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬