ভান্ডারিয়া বাসস্ট্যান্ড রাস্তায় নোংরা পানি ফেলায় ১২ হাজার টাকা জরিমানা
ভান্ডারিয়া বাসস্ট্যান্ড রাস্তায় নোংরা পানি ফেলায় ১২ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

পিরোজপুর ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কালিমা চত্তর এলাকার মঞ্জু মোল্লার মার্কেট থেকে ৫ অক্টোবর ২০২৬ ইং সোমবার বাথরুমের নোংরা পানি সরাসরি রাস্তায় ফেলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিঘ্নিত করার অভিযোগে মোঃ আল আমিন (২৪) পিতাঃ মোঃ নুরুল ইসলাম, সাং- তারাবুনিয়া, রাজাপুর, ঝালকাঠি কে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, মার্কেটের বাথরুমের নোংরা পানি সরাসরি সড়কের ওপর ফেলে দেওয়ার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।
একই ধরনের অপরাধ বারবার সংঘটিত হওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ঘটনায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৪র্থ তফসিলের ১০ ক্রমিকের অপরাধ বিবেচনায় ১০৯ ধারা মোতাবেক ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২,০০০/- (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।



















