সংবাদ শিরোনাম ::
বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ মোরেলগঞ্জে ঘেরে বিষ! রাতের আঁধারে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে গিয়ে আরও ২ চোর গ্রেপ্তার অসহায় পরিবারের দায়িত্ব নিলেন হারুন মোল্লা ফাউন্ডেশন। ঝালকাঠিতে বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের আলোচনা সভা অনুষ্ঠিত রাজাপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার বাবুগঞ্জে ব্যতিক্রমী ভ্যান র‌্যালি করে গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী শিহাব ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ও স্বাভাবিক মৃত্যু যাওয়া ৫ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান দর্শনা’র চন্ডিপুরে পুলিশকে হামলা করে হ্যান্ডকাপসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়া আটক ৪ দর্শনায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল-মাদারীপুর সীমান্তে বাসের সিট নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনি ও বরিশালের গৌরনদী উপজেলার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রায় ২০টি দোকান। ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা সেতু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল যাওয়ার জন্য ভূরঘাটা এলাকার একটি বাস কাউন্টারে টিকিট কাটতে যান মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা এমারত ঘরামী। অসুস্থতার কারণে তিনি বাসের সামনের সিট চাইলে কাউন্টারের সুপারভাইজার তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে এমারতের সঙ্গে কাউন্টারের কর্মচারী সবুজ ফকিরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সবুজের চাচাতো ভাই আকাশ ফকির এসে এমারতকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার (১ অক্টোবর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই কাউন্টারে যান এমারত। সেখানে দুই পক্ষের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় ভূরঘাটা সেতু এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সংঘর্ষে ভূরঘাটা এলাকার প্রায় ২০টি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে কালকিনি ও গৌরনদী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, টিকিট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বাসের সিট নিয়ে বিরোধ, বরিশাল-মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

আপডেট সময় : ০৫:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬