আখ গাছের ফলন ও পরিচর্যা দেখতে চাষীর জমিতে কেরুজ এমডি
আখ গাছের ফলন ও পরিচর্যা দেখতে চাষীর জমিতে কেরুজ এমডি
- আপডেট সময় : ০৩:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

দর্শনাস্থ কেরুজ চিনি কলের জন্য আখের উৎপাদন বাড়াতে আখের জমিতে কেরুজ ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান নিবিড় তদারকি শুরু করেছেন।
মঙ্গলবার সকালে দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলীর আখের জমি ঘুরে দেখেন ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। আখের ক্ষেত সরেজমিনে পরিদর্শনে আখের বর্তমান অবস্থা, পরিচর্যা এবং ফলন বৃদ্ধির সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করেন। আখচাষিদের আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং উন্নত ফলন পাওয়ার লক্ষ্যে তিনি আখ ক্ষেতের মালিককে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিশেষ করে আখের সুষ্ঠু বৃদ্ধি ও ফলন নিশ্চিত করতে যথাসময়ে ‘ডিট্রাসিং’ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। ডিট্রাসিংয়ের মাধ্যমে আখের পুরোনো, শুকনো ও রোগাক্রান্ত পাতা অপসারণ করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, সাব-জোন প্রধান এম. এ. রতন প্রমুখ।
























