সংবাদ শিরোনাম ::
সেই শিশুকন্যার লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও,বাবারও হবে কর্মসংস্থান ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানদের আকুতি থানায় ডায়েরি চুয়াডাঙ্গায় ৩২ তম পুলিশ সুপার হিসেবে যশোরের মেহেদী শাহরিয়ার এর দায়িত্বভার গ্রহণ চুয়াডাঙ্গার গয়েয়পুর সীমান্ত হতে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার উজিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত ভান্ডারিয়ায় সাত শিক্ষার্থীকে অবিভাবকদের কাছে হস্তান্তর, পাঠদান চলাকালীন বাহিরে ঘোরাঘুরি না করার আহবান ইউএনওর ঝালকাঠি পৌর মেয়র পদে নতুন মুখের ঘোষণা: পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আহমেদ সালাউদ্দিনের আত্মপ্রকাশ ঝালকাঠিতে ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদীর হট্টগোল, বিষপানে আত্মহত্যার হুমকি স্বামীকে কিডনি দিতে স্ত্রীর ভারতে রওয়ানা: মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানশিক্ষক মন্দিরা রানী প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বমঞ্চে যাবে ছৈলার চর: ঝালকাঠির জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় ৩২ তম পুলিশ সুপার হিসেবে যশোরের মেহেদী শাহরিয়ার এর দায়িত্বভার গ্রহণ

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যশোর জেলার বাসিন্দা মেহেদী শাহরিয়ার আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সোমবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ মিনহাজ-উল-ইসলাম।
এসময় নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এ কর্মরত ছিলেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি পেশাগত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।নবাগত পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়িত হয়েছেন।
নবাগত পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মোঃ সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস); হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআই এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় ৩২ তম পুলিশ সুপার হিসেবে যশোরের মেহেদী শাহরিয়ার এর দায়িত্বভার গ্রহণ

চুয়াডাঙ্গায় ৩২ তম পুলিশ সুপার হিসেবে যশোরের মেহেদী শাহরিয়ার এর দায়িত্বভার গ্রহণ

আপডেট সময় : ০৩:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬