আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

: আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের সাধনার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে মিছিলে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রেস ক্লাবের সামনের সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান।
এ সময় আরও বক্তব্য রাখেন শহর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং রাজাপুর, কাঠালিয়া, নলছিটি ও ঝালকাঠি সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানান। মিছিল থেকে সরকারের বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে নানা স্লোগান দেওয়া হয়।




















