সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার ২০০ টাকাসহ রেজভী আহম্মেদ লিয়ন (৪৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে।
রোববার ২০ সেপ্টেম্বর রাত পৌনে আটটার দিকে ঝালকাঠি পৌর শহরের একটি ভবনে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মোস্তফা কামাল ও সঙ্গীয় ফোর্স মাদক উদ্ধার অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৩১ নম্বর হোল্ডিংয়ের (ইয়ান মাস্টারের ৫ তলা ভবন) ২য় তলার উত্তর পাশের ফ্ল্যাটে অভিযান চালান। এ সময় সেখান থেকে ২০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫০,২০০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় রেজভী আহম্মেদ লিয়নকে। তার বাড়ি ঝালকাঠি পৌর এলাকার ৩১ বাহের রোড এলাকার মৃত আঃ হালিম হাওলাদারের ছেলে।
এ ঘটনায় এসআই (নিঃ) মোস্তফা কামাল বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০১:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬