সংবাদ শিরোনাম ::
নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড
নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড
মোঃ মনির হোসেন ঝালকাঠি :
- আপডেট সময় : ০৫:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর ১২ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।



















