সংবাদ শিরোনাম ::
কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: নিরাপদ ও আনন্দময় যাতায়াত নিশ্চিত করতে এবিএম মোশাররফ হোসেন এমপির বিশেষ উদ্যোগ রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন দেহেরগতিতে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ফের নির্বাচন করতে চান সমাজকর্মী শাহীনা খান। ঢাকা–কুয়াকাটা মহাসড়কে ইমরান ট্রাভেলসের বাস উল্টে আহত প্রায় ১৬থেকে১৭,জন আশঙ্কাজনক অবস্থা ৪থেকে৫ জন…. ভাণ্ডারিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ হোসেনের ‘আধুনিক মাধবপাশা ইউনিয়ন গড়ার প্রত্যয় দর্শনায় কেরুজ ৩ হাজার ১৮৫ আখচাষি পেলেন ৯৫ লাখ টাকার প্রণোদনা সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো সামাজিক-নৈতিক দায়িত্ব: রহমাতুল্লাহ উজিরপুরে দুই বছরেও দখলমুক্ত হয়নি সংখ্যালঘু পরিবারের বাড়ি ও মন্দিরের সম্পত্তি চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের ২ এমপির সংবাদ সম্মেলন ও নিরপেক্ষ তদন্তের দাবি

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে বিএনপি নেতার হামলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাওছার হোসেন হাওলাদার স্থানীয় মন্নান ঘরামীর (৬৫) বসতঘরের পাশে গাছ লাগাতে গেলে তিনি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাওছার হোসেন হাওলাদার মন্নান ঘরামীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

আহতের স্ত্রী রানু বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের বাড়ি থেকে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা কাওছার হোসেন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

আপডেট সময় : ০৭:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬