সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় স্বামীকে বাচাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
দামুড়হুদায় স্বামীকে বাচাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে বাচাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে
দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের মাদ্রাসা পাড়ার মোঃ লিটন আলী(৪০) নিজ বাড়িতে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন। এসময় অসাবধানতাবসত সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন তার স্ত্রী লিপা খাতুন(৩৫)।পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।তাদের ১০ ও ৬ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে।













