সংবাদ শিরোনাম ::
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নৌযান শ্রমিকদের উপরে হামলা। আহত ১২ পটুয়াখালীর কলাপাড়ায় একই ইউনিয়ন এ দেশের বৃহত্তম দুইটি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত তবুও লোডশেডিংয়ে নাকাল উপজেলাবাসি….. চুয়াডাঙ্গায় স্ত্রীকে‌ গলা কেটে হত্যা মামলায় স্বামী তালেবকে আমৃত্যু কারাদণ্ড বাবুগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ১৬০ নং সৈয়দ হালিমা মোয়াজ্জেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও পানি সংকটের আশ্বাস ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার। বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক আটক। জীবননগরে মাদক বিরোধী সমাবেশে১৫ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ চুয়াডাঙ্গার দর্শনার অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার, অপহরণচক্রের ২ সদস্য গ্রেপ্তার

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নৌযান শ্রমিকদের উপরে হামলা। আহত ১২

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ০৬:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপনের৷ পরান তালুকদার, জাহাঙ্গীর, আবুবকর মৃধার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিসংলগ্ন বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকদের অভিযোগ, বেলা ১১টা থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল কার্যক্রমে সরকার নিবন্ধিত নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

শ্রমিকদের দাবি, বিকেল ৩টার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন। তবে কয়েকজন শ্রমিক বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন। পরে বিকেল ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপনের, পরান তালুকদার, জাহাঙ্গীর, আবুবকর মৃধাসহ নেতৃত্বে ৮/১০ জন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

আহত শ্রমিকরা বলেন, তারা দীর্ঘদিন ধরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের কাজের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদলের সভাপতি মো. কুদ্দুস মৃধা তপন বলেন, ‘ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল। তারা যদি বলে আমি মারধরে জড়িত ছিলাম, তাহলে আমি অপরাধী।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নৌযান শ্রমিকদের উপরে হামলা। আহত ১২

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নৌযান শ্রমিকদের উপরে হামলা। আহত ১২

আপডেট সময় : ০৬:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬