সংবাদ শিরোনাম ::
নবাগত পুলিশ সুপার হিসেবে ঝালকাঠিতে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করলেন মেরিন সুলতানা ​ঝালকাঠির রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা ​ ঝালকাঠিতে রোহিঙ্গা সন্দেহে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে আসা ২ নারী আটক বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘যুব শান্তি মেলা বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা স্বামীর মৃত্যুর একদিন পর জামায়াত নেত্রী স্ত্রীরও মৃত্যু উজিরপুরে সড়কের পাইলিংয়ে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি! বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭

বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে সবুজ হাওলাদার (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাহেরচর বাঁশতলা এলাকার হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

​সবুজ হাওলাদার ওই এলাকার মৃত তাহের আলী হাওলাদারের ছেলে। তিনি গতকাল ৩৩ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের প্রায় ৫০ শতাংশ মারাত্মকভাবে পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​সবুজের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তার পরিবারে বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। ভিটেমাটি সম্বলহীন এই পরিবারের পক্ষে সুচিকিৎসার বিপুল খরচ বহন করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। পাশে দাঁড়ানোর মতো নিকটতম কোনো আত্মীয়স্বজনও নেই বলে জানান সবুজের মা। তিনি তার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবান মানুষের সাহায্য প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা

বাবুগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মানসিক ভারসাম্যহীন যুবক দগ্ধ, চিকিৎসার জন্য সাহায্য চান তার মা

আপডেট সময় : ০৬:০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬