সংবাদ শিরোনাম ::
বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালু মহল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরষের পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কামারপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুনীর অবস্থানে পালিয়ে গেলেন সদ্য বিবাহিত স্বামী সাকিব।

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে শাপলা(২২)একই এলাকার কামারপাড়া পূর্বপাড়ার আব্দুল আলিমের ছেলে সাকিব পারভেজ (৩০)গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরী কালে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনের সম্মতিতে ২০২৫ সালের ৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সালনা বাজার কাজী অফিসে ১০ হাজার টাকা দেনমোহরে বিয়ে করে।সেই থেকে তারা সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় সংসার করছিলেন। সম্প্রতি সাকিব বিষয়টি গোপন রেখে দামুড়হুদার উজিরপুর এলাকায় দ্বিতীয় বিয়ে করেছেন এমন খবর পেয়ে শাপলা গাজিপুর থেকে রওনা দিয়ে গতকাল সাকিবের বাড়িতে এসে অবস্থান নেন। এদিকে সাকিবের মা-বাবা ও স্বজনরা শাপলাকে বিয়ে করার বিষয়টি জানেন না বলে দাবি করেন। তারা বলেন, ‘আমাদের ছেলে সাকিব বিয়ে করেছে কি না, ওই মেয়ের সঙ্গে তার কী সম্পর্ক-এসব আমরা জানি না। আমাদের ছেলে বাড়িতে আসুক, এরপর বিষয়টি দেখা যাবে। এখন আমরা এ বিষয়ে কিছু বলতে বা করতে পারব না। এ বিষয়ে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিক ইকবাল চঞ্চল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তার জানামতে, সাকিব ও শাপলা গাজীপুরে থাকাকালে বিয়ে করেছিলেন। স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইতেই শাপলা সাকিবের বাড়িতে এসেছেন। এছাড়া সাকিব সম্প্রতি আগের বিয়ের বিষয়টি গোপন রেখে দামুড়হুদার উজিরপুরে নতুন করে বিয়ে করেছেন। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। শাপলার পক্ষ থেকেও কোনো লিখিত আবেদন বা অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে

দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে

আপডেট সময় : ১২:২৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬