বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ
- আপডেট সময় : ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া উপজেলার ব্রাহ্মনকাঠী গ্রামে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে চাল বিতরন করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠী গ্রামে সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। এসময় তিনি নদীর ভাঙনকুলের অসহায় পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করেন ও ঢেউটিন দেওয়ার প্রতিশ্রুতি দেন। সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এসময় তাদের নদীর ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান,থানার ওসি মোঃ মজিবুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহসভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন ও ফারুক মল্লিকসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় তার সঙ্গে ছিলেন। প্রসঙ্গত সন্ধ্যা নদীর ভয়াবহ অব্যাহত ভাঙনে উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার,জম্বুদ্বীপ ও ব্রাক্ষ্মনকাঠী, বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর, দান্ডয়াট, শিয়ালকাঠী, নাটুয়াপাড়, উত্তরকুল ও বাংলাবাজার, সলিয়াবাকপুর ইউনিয়নের বাশার,
খেজুরবাড়ি ও খোদাবখশা, চাখার ইউনিয়নের কালিরবাজার ,চাউলাকাঠী, মিরেরহাট চালিতাবাড়ী,সোনাহার-সাকরাল ও হক সাহেবের হাট এবং সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী, দিদিহার, মসজিদবাড়ী ও জিরারকাঠী গ্রামসহ বিস্তীর্ণ জনপদ ইতোমধ্যে নদী গর্ভে বিলীণ হয়ে গেছে। এতে ভিটেমাটি ও ফসলি জমিসহ সবকিছু হারিয়ে শত শত পরিবার নিঃস্ব ও রিক্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হয়ে সন্ধ্যা নদী ভাঙনরোধে উদ্যোগী হয়েছেন।






















