সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০ চুয়াডাঙ্গার পৃথক দু’টি সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা,একটি ব্যর্থ সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১ বাবাকে দাফনের কয়েক ঘণ্টা পরই কর্মস্থলে, পরদিন এইচএসসি পরীক্ষা উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ নিয়ন্ত্রণ হারিয়ে রয়েল এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস উল্টে ২০ জন যাত্রী মারাত্নক জখম হয়েছে।তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেসের বাসটি দ্রুত গতিতে যাওয়ার পথে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ প্রধান সড়কের সরোজগঞ্জ বাজার পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটানোর সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা মারে।এসময় বাসটি উল্টে যায়।পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীতে রেফার করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের একটি করে হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একজন চোখের ভিতরে বাসের জানালার কাচ ঢুকে গেছে।
আহতদের মধ্যে একই পরিবারের নারী-শিশুসহ ৭ জন রয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘এখন পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরষ ও মহিলা ওয়ার্ডে ২০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। এছাড়া তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে। এ সম্পর্কিত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, একই পরিবারের ৭ জনসহ আহত ২০

আপডেট সময় : ০৪:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬