সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

১৩টি চিনিকল বি-রাষ্ট্রীয়করণ (বেসরকারীকরণ) সিদ্ধান্তের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৫২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের ১৩টি চিনিকল বি-রাষ্ট্রীয়করণ (বেসরকারীকরণ) সিদ্ধান্তের প্রতিবাদে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মতিঝিলস্থ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ভবনের ৮ম তলার সভাকক্ষে এ সভার আখচাষী ফেডারেশন ও বিভিন্ন চিনিকলের সিবিএ নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ, যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হোসেন, নূর পলাশ, হাফিজুল ইসলাম এবং বিভিন্ন স্তরের শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজ সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, সরকার চিনিকলসহ দেশের ৪৪টি শিল্প কলকারখানা বি-রাষ্ট্রীয়করণের মাধ্যমে যে গণবিরোধী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তার ফলে দেশে ব্যাপক হারে বেকারত্ব বৃদ্ধি পাবে।তিনি সরকারের ভর্তুকি নীতির সমালোচনা করে আরও বলেন, সরকার দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে থাকে। কিন্তু দেশের একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প হওয়া সত্ত্বেও চিনিকলগুলোতে ভর্তুকি দিতে কেন গড়িমসি করা হচ্ছে, তা বোধগম্য নয়।
যৌথ সভা থেকে চিনি ও খাদ্য শিল্প রক্ষায় আগামী ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ (প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা) কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৩টি চিনিকল বি-রাষ্ট্রীয়করণ (বেসরকারীকরণ) সিদ্ধান্তের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

১৩টি চিনিকল বি-রাষ্ট্রীয়করণ (বেসরকারীকরণ) সিদ্ধান্তের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬