সংবাদ শিরোনাম ::
বৈরী আবহাওয়ার কারনে বঙ্গোপসাগরে পৃথকভাবে ৩ টি মাছধরার ট্রলার ডুবি ১৩ জেলে নিখোঁজ গভীর লঘুচাপের প্রভাবে সুন্দরবন-উপকূলে টানা বৃষ্টি জনজীবন বিপর্যস্ত, মোংলা বন্দরে ব্যাহত পণ্য খালাস ঝালকাঠিকে আধুনিক ও মাদক মুক্ত মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার আনিসুর রহমান তাপুর ঝালকাঠিতে বিকাশ কর্মীর চোখে গুল ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাই জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির বিজ্ঞাপন সিলেটে যুব মহিলা লীগের নেত্রী লাকি বন্ধুকে নিয়ে আবাসিক হোটেলে দর্শনার যদুপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ. বানারীপাড়ায় যুবদলের যুগ্ম আহবায়ক সুমন সরদারের বহিস্কারাদেশ প্রত্যাহার

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বুধবার সকালে জীবননগর উপজেলার সীমান্তবর্তী মাধবখালী গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত দেড়টার দিকে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযানে যায়। এ সময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পিস্তলটি বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তে অস্ত্র,মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬