সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

সুন্দরবনের উপকূলে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কুড়ালের কোপে ছোট ভাই নিহত, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই সুনিল মাতা (৫৮) খুন হয়েছেন। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানিয়েছে, ধারালো কুড়াল ও গাছির দা দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নিহতের ছেলে সুমন মাতা বাদী হয়ে রবিবার দুপুরে (১৮ মে) বড় চাচা নিখিল মাতা ও তার ছেলে প্রসেনজিৎ মাতার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে সুনিল মাতা ছোট ভাই পবিত্র মাতাকে খুঁজতে বাইরে বের হলে বাড়ির সামনেই তার বড় ভাই নিখিল মাতা ও ভাতিজা প্রসেনজিৎ মাতা পূর্বপরিকল্পিতভাবে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই মোরেলগঞ্জ থানার ওসি রাজীব আল রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত নিখিল মাতাকে গ্রেপ্তার করেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি প্রসেনজিৎ মাতাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

নিহত সুনিল মাতার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। রোববার সকালে নিহতের মেয়ে প্রিয়াংকা মাতা, জামাতা শিশির দাস ও পুত্রবধূ স্বর্ণা মৃধা হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।**হা কি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরবনের উপকূলে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কুড়ালের কোপে ছোট ভাই নিহত, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫