সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে হাসপাতালের প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ কারা পুলিশ বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের প্রিজন সেলে আসামির হাতে আরেক আসামি খুনের ঘটনায় তিন কারা পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার তদন্তে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায়। এ ঘটনায় তিন কারা পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

সিনিয়র জেল সুপার রত্না রায় বলেন, প্রাথমিক তদন্তে কারা পুলিশ সদস্যদের দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত: রোববার (১৪ এপ্রিল) ভোরে শেবাচিম হাসপাতালের নিচতলার প্রিজন সেলে এ খুনের ঘটনা ঘটে। হত্যা মামলার আসামি নিহত মোতাহার (৬০) ও একটি চুরি মামলার আসামি অজিত মন্ডলের ওপর হামলা করে তরিকুল ইসলাম (২৫)।

ঘটনার সময় দুই আসামিকে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে বেধড়ক পেটান তরিকুল ইসলাম। পরে আহতদের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১টায় মোতাহারের মৃত্যু হয়। অভিযুক্ত তরিকুল হত্যা মামলার আসামি ও মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ এবং শেবাচিমের দায়িত্বরত চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে হাসপাতালের প্রিজন সেলে খুনের ঘটনায় ৩ কারা পুলিশ বরখাস্ত

আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪