সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় পুনাকের সাশ্রয়ী মূল্যে প্রান্তিক নারীদের মাঝে পণ্যসামগ্রী বিক্রি,গরীবে মাঝে স্বস্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে প্রান্তিক নারীদের মাঝে পন্য বিক্রি শুরু করেছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে সপ্তাহ ব্যাপী প্রান্তিক নারীদের মাঝে পন্য বিক্রি কার্যক্রমের উদ্বােধন করেন চুয়াডাঙ্গা নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী পুলিশ সুপার পত্নি জান্নাতুল ফেরদৌস।তিনি জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রান্তিক নারীদের মাঝে সপ্তাহ ব্যাপী ১০ রকমের পণ্য বিক্রয় করা হবে, যা বাজার মূল্যের অর্ধেক দামে। প্রথম দিনে ১০৫ জন প্রান্তিক নারীদের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। সোমবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এসব পণ্য বিক্রি। এই সময়ের মধ্যে যতজন প্রান্তিক নারী পণ্য ক্রয় করতে আসবে সবাইকে সাশ্রয় মূল্যে পণ্য দেওয়া হবে।চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির নিজস্ব তহবিল থেকে চাউল ২৫ টাকা, ডাল ৪০টাকা, তৈল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা এবং খেজুর ৮৫ টাকা কেজি দরে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুনাকের সাধারণ সম্পাদক জােবাইদা আক্তার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: হুমায়রা আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পুনাকের সাশ্রয়ী মূল্যে প্রান্তিক নারীদের মাঝে পণ্যসামগ্রী বিক্রি,গরীবে মাঝে স্বস্তি

আপডেট সময় : ১০:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪