২৫ মে ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেলেন চুয়াডাঙ্গার ১ বন্দি চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৫টি স্বর্ণসহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ​তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদে মানববন্ধন বিরামপুরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব জোতবানি ইউনিয়নে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত, চরম মানবিক বিপর্যয় দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পের ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পায়নি ক্ষতিপূরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ১৬৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারণার শিকার লিজা সিদ্দিক দম্পতি কাগজে ছুটিতে থাকলে বাস্তবে ছিলেন কারাগারে কেদারপুরে ঈদ উপহারের চাল পেল ১৪৯৪ টি পরিবার
চুয়াডাঙ্গা ও দর্শনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযান মাদকসহ গ্রেফকার ৪

চুয়াডাঙ্গা ও দর্শনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযান মাদকসহ গ্রেফকার ৪

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযান মাদকসহ ৪ জনকে আটক করেছে।

সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান করেন। এসময় চুয়াডাঙ্গার জালশোকা গ্রামের আবুল কালামের ছেলে মো:লালন (৩৫)কে বাড়ি হতে ৫শ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া দর্শনার দক্ষিণ চাদপুর গ্রামের কালাচাদ আলীর ছেলে মো:মিজানুর রহমান (৪২)কে বাড়ীর পাশের একটি কলা বাগানের মধ্যে হতে ৫০ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার ছিরু মিয়ার ছেলে মো:জাহিদুল ইসলাম (৪১), কে একই এলাকার একটি প্রোল্টি ফার্মের সামনে হইতে ২ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে।পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া চাদপুর গ্রামের তহির উদ্দিনের ছেলে মো:হাফিজুর রহমান (৬০)
মোবারক পাড়া হতে ২ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে।পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019