চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের অভিযানে হত্যা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গহেরপুর স্কুলপাড়ার মৃত মুনছুর আলী মণ্ডলের ছেলে হত্যা মামলার আসামী মো. শাহাজান আলী মণ্ডল (৫৫)কে গ্রেফতার করে।
এ ছাড়া একই অভিযানে নিজ নিজ বাড়ি থেকে দর্শনার আনোয়ারপুর হঠাৎপাড়ার নাসিরুদ্দিনের ছেলে মো. হোসেন আলী (১৮), যদুপুর ঈদগাপাড়ার মৃত বাবলু আলীর ছেলে মো. তাহাজ উদ্দীন (৪০), দক্ষিণ চাঁদপুরের আজিজুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন ওরফে লাল্টু (২৩), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. মুকুল ওরফে খোড়া (৩২), নেহালপুর পূর্বপাড়ার মৃত নুরুজ্জামান শেখের ছেলে মো. মন্টু মিয়া (৩৫), হরিশপুর উত্তরপাড়ার মোমিনুলের ছেলে মো. সবুজ (৩২), ধান্যঘরার মো. জামাত আলীর ছেলে মো. আজমল হক (৩২) এবং আকন্দবাড়ীয়ার জুয়েল হোসেনের স্ত্রী মোছা. রাবেয়া খাতুন (৩০) কে করে।দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.