ঢাকা -বরিশাল মহা সড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় শুক্রবার (২৭ ন়ভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাস -মোটর সাইকেল মূখোমূখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাহাত সরদার (২৫) । ঘটনার পরপর স্থানীয় ক্ষুদ্ধ জনতা ৩ ঘন্টা সড়ক অবরোধ করলে দক্ষিনাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো ব -১২- ৬৩১০) একটি বাসের সাথে বিপরিত মূখী একটি মেটরবাইকের মূখোমুখি সংঘর্ষ ঘটে।
মোটর সাইকেলটি ইউনিক বাসের মধ্যে ডুকে পড়লে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিদ্দিকুর রহমান নিহত হন।গুরুতর আহত মোটরসাইকেল চালক রাহাত সরদারের কে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়া হয়। বিক্ষুব্ধ জনতা সড়ক আবোরোধ করে বিক্ষোভ মিছিল করেন। রাহাত হাওলাদার উপজেলার শিকারপুর বন্দরের মুদি দোকানী রুহুল আমিনের পুত্র সে দোকান বন্ধ করে নিজ বাড়ী আটিপাড়া গ্রামে যাওয়ার পথে তার মোটরবাইকে উঠেন আত্মীয় বড়াকোঠার গাজীরপাড় গ্রামের মোহম্মদ হাজীর পুত্র সিদ্দিকুর রহমান। পথিমধ্যে দূঘটনার শিকার হয়ে সিদ্দিকুর রহমান প্রান হারিয়েছেন । উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই বিক্ষুব্দ জনতা সড়ক আবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক পালাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.