গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহে তাঁর কর্মস্থল এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে আটক করে।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের দাবি, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সম্পৃক্ততার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর কথাবার্তা ও অভিব্যক্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.