: “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েমই আমাদের উদ্দেশ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, জেলা সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুন্নবী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ.কে.এম. ফখরুদ্দীন খান রাজী।
এছাড়াও রহমতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান আলী, চাঁদপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার জাকির হোসেন, মাধবপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সৈয়দ আলতাফ হোসেন, দেহেরগতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ এরশাদ হোসেন, কেদারপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মামুনুর রশীদ হারুন, বাবুগঞ্জ উপজেলা যুববিভাগের সভাপতি মোঃ নোমান হোসাইন, সেক্রেটারি মোঃ ফায়জুল হক সোহাগ, বাবুগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ গোলাম রাব্বি, সেক্রেটারি মোঃ কামাল হোসেন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আলীম হোসেন সহ কর্মী শিক্ষা শিবিরে বাবুগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.