দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক বিরোধী অভিযানে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিনুর ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গ্রেপ্তারকৃত শাকিনুর ইসলামকে দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে থেকে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতিনুল ইসলাম (২৫ )নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিনুর ইসলাম উপজেলার রামেশ্বরপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে কিছু লোক একত্রে হয়ে মাদক কেনা বেচা করছে। গোপনসূত্রে এমন খবর পেয়ে এসআই আহনাফ তাহমিদ সঙ্গীয় ফোর্স সহ সেখানে অভিযান চালিয়ে শাকিলুর ইসলাম নামে এক কারবারিকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানকালে তার ডান হাতে থাকা পলিথিনের ভিতরে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনসহ তার বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা, সহায়তা ও পরিবহন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে তাকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.