সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ খান। বক্তব্যে তিনি বলেন, “আমরা জনগণের কল্যাণে কাজ করছি। ঝালকাঠিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না। বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা এবং দেশের উন্নয়ন করা।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ঝালকাঠিতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। স্বেচ্ছাসেবক দল কোনো অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয় এবং কাউকে এ ধরনের কর্মকাণ্ড করতেও দেবে না বলে তিনি উল্লেখ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল,যুগ্ম আহ্বায়ক আলী হায়দার মিন্টু, আরিফুর রহমান তুষার, রাকিবুল হাসান সাকী ও মেহেদী হাসান।
এ ছাড়া সাবেক উপজেলা সদস্যসচিব মাসুদ পারভেজ লিমন, জেলা সদস্য মো. আল আমিন বিরন, সদস্য নাদিম, জাহাঙ্গীর, আলমগীর, রিয়াদ, লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.