সাবেক সহকারি শিক্ষক পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম আর নেই। তিনি মঙ্গলবার (১০ নভেম্বর)
সকাল ৬টা১০ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না.......রাজিউন)। স্ট্রোকজনিত কারনে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোঃ রফিকুল ইসলাম বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মৌলভী মোঃ মোসলেম আলী হাওলাদারের বড় ছেলে এবং দৈনিক সমকালের অতিরিক্ত বার্তা সম্পাদক ও মফস্বল ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের বড় ভাই। এদিন ( মঙ্গলবার) বাদ আসর বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন ( পাইলট) স্কুল মাঠে প্রথম ও উপজেলার সদর ইউনিয়নের আলতা দরবেশ মেছেরিয়া ঈদগাঁহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে আলতা গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা- মায়ের কবরের পাশে তার মরদেহ চিরনিন্দ্রায় শায়িত করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়ার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.