বরিশাল মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনসহ দুই কর্মীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নালিশি মামলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দিয়েছেন। ৩ নভেম্বর করা এই মামলাটিতে নাসরিনের দুই সহযোগী বিএনপি কর্মী আহমেদ কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিক হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে।
বরিশালে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে করা এই মামলাটির বাদী তার এক সময়ের রাজনৈতিক কর্মী মাকছুদা আক্তার।
২২ নম্বর ওয়ার্ড মহিলাদলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার নালিশিতে উল্লেখ করেন, ১ নম্বর আসামী আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মাকছুদা আক্তারকে চরিত্রহীন ও ২ জন পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে তা মানুষের কাছ ছড়িয়ে দেন। এবং আসামী আশিক, নাসরিন ও আহম্মেদ কবির তাদের নিজের ফেসবুক আইডি থেকে তা সরাসরি প্রচার করেন। এতে মাকছুদা আক্তার সামাজিক ও মানুষিকভাবে হয়রানির শিকার হয়েছেন, হচ্ছেন এই মর্মে নালিশী মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মাকছুদা আক্তারের অভিযোগটি আমলে নিয়েছেন এবং পুরো ঘটনাটি তদন্ত করে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান।
গত ৫ আগস্টপরবর্তী বিএনপির নারী নেত্রী নাসরিন বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.