বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুমন সিকদার। এসময় ৪০২ জন সুবিধাভোগী নারীর মাঝে ২৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আতিকুর রহমান সুমন , ইউপি সদস্য মো. শাহিন হোসেন, মো. ওবায়দুল হক সুমন, উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ইউপি সদস্য
মুক্তা আক্তার, হেলেনা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ফরিদা বেগম, লিটন হোসেন, ইউপি সদস্য বিলকিস আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.