ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
সভায় পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন।
এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনে সবাইকে সার্ভিস রুলস মেনে শৃঙ্খলা বজায় রাখতে হবে। পাশাপাশি মেসে উন্নতমানের খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুসরণ করে পোশাক পরিধান, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার জনসাধারণের সঙ্গে উত্তম আচরণ, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং পুলিশি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় জেলা পুলিশের সদস্যদের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মামুন আল ইসলাম, রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহ্ আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.