ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা ও বন্দোবস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় জেলা পরিষদের সভাকক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমিন হোসেন।
গণশুনানিতে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, জেলা পরিষদের জমি কেউ জোরপূর্বক দখল করতে পারবেন না। জমি ইজারা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট জমির সামনে যাঁর বাড়ি, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে জমি নিতে আগ্রহীদের জেলা পরিষদের আইন ও বিধি অনুযায়ী আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে বিধি অনুসরণ করে জমি ইজারা দেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদের যেসব জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে এবং ইজারা নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়নি, সেসব জমির অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের রাজস্ব আয় বাড়াতে ইজারাযোগ্য সব জমি নিয়মতান্ত্রিকভাবে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
গণশুনানিতে জমির জন্য আবেদনকারীদের আবেদন পর্যালোচনা করা হয়। জেলা পরিষদের আইন ও বিধি অনুযায়ী জমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া উপস্থিত ব্যক্তিদের সামনে সম্পন্ন করা হয়। এ সময় সংশ্লিষ্ট আবেদনকারীদের বক্তব্য শোনা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার শাফায়েত হোসেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, জেলা যুবদলের সদস্য ইয়াসিন আরাফাত মিঠু, পৌর যুবদলের সদস্যসচিব সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.