বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো অসহায় মায়া বেগমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (২৫ অক্টোবর) তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এর আগে, গত ২ অক্টোবর শুক্রবার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মায়া বেগমের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
স্বামী মালেকের মৃত্যুর পর এমনিতেই অসহায় অবস্থায় ছিলেন মায়া বেগম। এর মধ্যে অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে তিনি চরম দুর্ভোগে পড়েন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। একই সঙ্গে তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা দেন এবং তাদের দুর্দশা লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এদিকে, একই দিন বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদল নেতা সজলের বাবা মরহুম মুক্তিযোদ্ধা আবদুস সোবাহান তালুকদারের কবর জিয়ারত করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। পরে তিনি মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের মধ্য দিয়ে মানবিক দায়িত্ব পালনে তার এ উদ্যোগ স্থানীয়ভাবে গুরুত্ব বহন করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.