সংবাদ শিরোনাম ::
ঢাকা–কুয়াকাটা মহাসড়কে ইমরান ট্রাভেলসের বাস উল্টে আহত প্রায় ১৬থেকে১৭,জন আশঙ্কাজনক অবস্থা ৪থেকে৫ জন....
ঢাকা–কুয়াকাটা মহাসড়কে ইমরান ট্রাভেলসের বাস উল্টে আহত প্রায় ১৬থেকে১৭,জন আশঙ্কাজনক অবস্থা ৪থেকে৫ জন….
কুয়াকাটা প্রতিনিধি: মোঃ নাঈম হাওলাদার।
- আপডেট সময় : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস গাড়িটি ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ১৬থেকে ১৭ জন যাত্রী আহত হয়েছেন এদের ভিতর ৪থেকে ৫ জন আশঙ্কা জনক অবস্থায় পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহতদের বরিশালে পাঠানো হয়েছে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারলে বিস্তারিত তথ্য জানানো হবে।






















