সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু দিওড় ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা মোস্তাফিজুর রহমানের, চাইলেন দোয়া ও সমর্থন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হতে চান ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাজির হোসেন কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬: নিরাপদ ও আনন্দময় যাতায়াত নিশ্চিত করতে এবিএম মোশাররফ হোসেন এমপির বিশেষ উদ্যোগ রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন দেহেরগতিতে সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ফের নির্বাচন করতে চান সমাজকর্মী শাহীনা খান। ঢাকা–কুয়াকাটা মহাসড়কে ইমরান ট্রাভেলসের বাস উল্টে আহত প্রায় ১৬থেকে১৭,জন আশঙ্কাজনক অবস্থা ৪থেকে৫ জন…. ভাণ্ডারিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ হোসেনের ‘আধুনিক মাধবপাশা ইউনিয়ন গড়ার প্রত্যয় দর্শনায় কেরুজ ৩ হাজার ১৮৫ আখচাষি পেলেন ৯৫ লাখ টাকার প্রণোদনা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ১২ টায় মারামারির মামলায় সাজাপ্রাপ্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন(৬৫) সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) শাখাওয়াত হোসেন জানান, মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আনোয়ার হোসেন কয়েদি হিসেবে কারাগারে ছিলেন। তিনি হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের বিরুদ্ধে জি আর মামলা নম্বর ৭০৪/১৯ এবং টি আর মামলা নম্বর ৯৬/২০-এর অধীনে দণ্ডবিধির ৩২৪ ধারায় সাজা হয়েছিল। তার সাজা ছিল দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।
মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্‌যন্ত্রের সমস্যা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি ডায়াবেটিস, হাপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানানো হয়েছে।পরে আনুষ্ঠানিক ভাবে তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০৭:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬