বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক ইউপি সদস্য ও সমাজকর্মী শাহীনা খান।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।
শাহীনা খান দেহেরগতি ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক সদস্য। বর্তমানে তিনি দেহেরগতি এলাকার মুজিব মোস্তফা কমপ্লেক্স (লন্ডন)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দেহেরগতি ৫৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য এবং দেহেরগতি আইএন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অতীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নারী হিসেবে মনোনীত হয়েছিলেন শাহীনা খান। তাঁর এ স্বীকৃতি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও নারী উন্নয়নে ভূমিকা রাখছে ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকা, নারীদের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যাশা করছেন শাহীনা খান।
জনপ্রতিনিধি হিসেবে পূর্ব অভিজ্ঞতা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও ভূমিকা রাখতে চান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.