পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সরকারি ছুটির সুযোগে রাস্তার পাশের মূল্যবান সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় উপজেলা প্রশাসনের অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) উত্তর ভিটাবাড়িয়া এলাকার রাস্তার পাশ থেকে একদল অসাধু ব্যাক্তি সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। সরকারি ছুটির দিনে প্রশাসনের নজরদারি কম থাকার সুযোগ কাজে লাগিয়ে তারা এ কর্মকাণ্ড চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
এ সময় কাটার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান। তিনি সরেজমিনে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেন। আটক ব্যাক্তি লেবার- মোঃ বেলায়েত খান ও রজব আলী খান, উভয়ই কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন এর ১ ওয়ার্ড এর বাসিন্দা।
ঘটনা স্থলে জানা যায়,
বিক্রেতা- ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন এর উত্তর ভিটাবাড়িয়া ১নং ওয়ার্ড এর মোঃ হাবিবুর রহমান ডাকুয়া-পিতা সুলতান ডাকুয়া, মোসাম্মৎ নাসিম বেগম-স্বামী মোঃ হাবিবুর রহমান ডাকুয়া, মোঃ বেলাল হোসেন আকন- পিতা এনায়েত আকন, কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের ৮ নং ওয়ার্ড এর
মোঃ হালিম- পিতা আব্দুর ছোমেদ হাওলাদার। ক্রেতা- মোঃ আব্দুল আলিম, পিতাঃ সেকেন্দার আলী, গ্রামঃ ফলইবুনিয়া শিয়ালকাঠী কাউখালী।
সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। সরকারি গাছ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.