সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) ভোররাতে নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল চলাকালে তাদের হাতেনাতে আটক করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল ভোররাতে সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে তিনজনকে আটক করা হয়।
:আটককৃত ব্যক্তিরা হলেন—ঝালকাঠি সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের চাঁদপুরা গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার একই গ্রামের মৃত আবদুল হামিদ হাওলাদারের ছেলে মো. নান্নু হাওলাদার (৫৪) এবং ছিলারিশ এলাকার মৃত ছবুর হাওলাদারের ছেলে মো. আবদুল গফুর হাওলাদার (৬০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মা ইলিশ সুরক্ষায় নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি আইন ভঙ্গ করে ইলিশ শিকারের অপরাধে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.